1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ - Headline News BD
টপ নিউজ :
অপরাধী পুলিশের রেহাই নেই, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ

বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ সময়

পঞ্চগড়ের বোদায় ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ে আয়োজিত খেলায় মাঠে নেমে অংশ নিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। বোদা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে আয়োজিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি নিজেই মাঠে নেমে খেলায় অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তাঁর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ

একসময় বোদা উপজেলার বিভিন্ন মাঠে ফুটবলসহ নানা ধরনের খেলাধুলাকে ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা এবং স্থানীয় পর্যায় থেকে উঠে এসেছেন অনেক কৃতি খেলোয়াড়। সময়ের সঙ্গে সেই ধারাবাহিকতা কিছুটা কমে গেলেও পুরোনো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন করে মাঠকেন্দ্রিক আয়োজন শুরু হয়েছে।

আয়োজনে অংশ নেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক মারুফ অনু এবং বোদা উপজেলার ক্রীড়াঙ্গনের একসময়ের কৃতি খেলোয়াড়রা। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে মাঠে ফিরে আসে পুরোনো দিনের প্রাণবন্ত পরিবেশ।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন একদিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিতভাবে চালু থাকবে। পাশাপাশি উপজেলার বিভিন্ন মাঠ সংরক্ষণ, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হলে স্থানীয় পর্যায় থেকেই নতুন খেলোয়াড় উঠে আসবে।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত খেলাধুলার আয়োজন ও তরুণদের অংশগ্রহণের মাধ্যমে বোদার মাঠগুলো আবারও সরব হয়ে উঠবে এবং একসময়ের গৌরবময় ক্রীড়া ঐতিহ্য নতুন প্রজন্মের হাত ধরে ফিরে পাবে তার প্রাণচাঞ্চল্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD