1. admin@headlinenewsbd.com : Headline News BD :
টাকা ভাঙতি না দেওয়ার জেরে দোকান পুড়িয়ে পরে দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ - Headline News BD
টপ নিউজ :
অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ টাকা ভাঙতি না দেওয়ার জেরে দোকান পুড়িয়ে পরে দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে জমি বিরোধের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার কালীগঞ্জে নলতা বাজারে স্বর্ণের দোকানে চুরি, লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪ বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার, আটক ১ বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধি নিয়ে চীনের চিয়াংশিতে যুব সংলাপ অনুষ্ঠিত টিকটক ইমোতেই সর্বনাশ হয়ে গেল ১৩ বছরের কিশোরীর… পাওনা টাকা আদায়ে করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজের অভিযোগ

টাকা ভাঙতি না দেওয়ার জেরে দোকান পুড়িয়ে পরে দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ সময়

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাকির মোড় (ডিঙ্গাডোবা) এলাকায় মুদি দোকানে পেট্রল বোমা হামলা ও দোকান মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবদুল বারী (৪০) নামে এক দোকানদারের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নি/হত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। কোনো কোনো মাধ্যমে তার নাম বারিউল ইসলাম হিসেবেও উল্লেখ করা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে জমি বিরোধের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। এ সময় তারা আবদুল বারীর মুদি দোকানে ২০০ টাকার নোট ভাঙতি করার জন্য যায়। দোকানে খুচরা টাকা না থাকায় আবদুল বারী তা দিতে পারেননি।

এ নিয়ে তাদের সঙ্গে আবদুল বারীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে গভীর রাতে ৫০ থেকে ৫৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি ও পেট্রল বোমা নিয়ে আবদুল বারীর দোকানে হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। দোকানে আগুন দেখতে পেয়ে আবদুল বারী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসেন।

এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আবদুল বারীকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, নিহতের পরিবার হামলাকারীদের মধ্যে রাসেল, রোমিও ও সোহান নামের তিনজনকে শনাক্ত করতে পেরেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD