1. admin@headlinenewsbd.com : Headline News BD :
চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবার জন্য খাবার নিয়ে ছুটে এলো মেয়ে - Headline News BD
টপ নিউজ :
টিকটক ইমোতেই সর্বনাশ হয়ে গেল ১৩ বছরের কিশোরীর… পাওনা টাকা আদায়ে করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজের অভিযোগ চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবার জন্য খাবার নিয়ে ছুটে এলো মেয়ে কোটি টাকা লাভের প্রলোভনে ৩০ লাখ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ‘আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না’– স্বরাষ্ট্রমন্ত্রী ভুয়া তদন্ত কর্মকর্তা সেজে টাকা আদায় গ্রেপ্তার ১ ব্যক্তিগত গাড়িচালকের যোগসাজশে মালিকের স্ত্রী-পুত্রকে জিম্মি করে লুট অপরাধী পুলিশের রেহাই নেই, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবার জন্য খাবার নিয়ে ছুটে এলো মেয়ে

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ সময়

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে চুরির অভিযোগে আটক বাবার জন্য রুটি ও চা কিনে এনে নিজের হাতে খাইয়েছে ছোট্ট মেয়ে। বাবা-মেয়ের এই দৃশ্য উপস্থিত মানুষের নজর কাড়ে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে আসে তার ছোট্ট মেয়ে। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে স্থানীয় একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর সারা রাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।

স্থানীয় এক যুবক ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে মেয়েটি ছুটে আসে। পরে রুটি ও চা কিনে এনে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে সেখানে থাকা অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরেক বাসিন্দা আব্দুর রব বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির মমতা সবার মন ছুঁয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

কোটি টাকা লাভের প্রলোভনে ৩০ লাখ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD