টিকটকে পরিচয়, এরপর ইমোর মাধ্যমে সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে ঢাকা থেকে কুমিল্লায় আসা ১৩ বছরের এক কিশোরী ধ/র্ষ/ণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজীব আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাজীব আহমেদ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন।
পাওনা টাকা আদায়ে করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজের অভিযোগ
পুলিশ ও কিশোরীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, টিকটক ও ইমোর মাধ্যমে রাজীবের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। শুক্রবার বিয়ের দাওয়াতের কথা বলে কিশোরীকে ঢাকা থেকে কুমিল্লায় আসতে বলেন রাজীব।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামলে রাজীব তাকে গ্রহণ করেন। পরে তারা একটি হোটেলে খাবার খান।
অভিযোগ অনুযায়ী, রাত ১টার দিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাজীব কিশোরীকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যান। সেখানে নির্জন স্থানে নিয়ে তাকে ধ/র্ষ/ণ ও শারীরিক নির্যা/তন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে আহত অবস্থায় কিশোরীকে সেখানে রেখে চলে যান রাজীব। শনিবার ভোররাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করেন।
দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুরজিত বড়ুয়া জানান, কিশোরীর কাছে থাকা ছবি ও মোবাইল নম্বরের তথ্যের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রাজীব আহমেদকে গ্রেপ্তার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।