1. admin@headlinenewsbd.com : Headline News BD :
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে জমি বিরোধের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী - Headline News BD
টপ নিউজ :
অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ টাকা ভাঙতি না দেওয়ার জেরে দোকান পুড়িয়ে পরে দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে জমি বিরোধের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার কালীগঞ্জে নলতা বাজারে স্বর্ণের দোকানে চুরি, লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪ বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার, আটক ১ বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধি নিয়ে চীনের চিয়াংশিতে যুব সংলাপ অনুষ্ঠিত টিকটক ইমোতেই সর্বনাশ হয়ে গেল ১৩ বছরের কিশোরীর… পাওনা টাকা আদায়ে করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজের অভিযোগ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে জমি বিরোধের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ সময়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নিয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঘটনাটির পেছনে জমি সংক্রান্ত বিরোধের বিষয় রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

‘আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না’– স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় প্রায় ৩৫ কাঠা একটি বিতর্কিত জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ নামের একটি বিল্ডার গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানা সংক্রান্ত বিরোধ চলছিল।

তিনি জানান, ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে একপক্ষ দখল করতে গেলে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়।

মন্ত্রী বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে এসে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে অভিযোগ করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভুক্তভোগী ব্যক্তি নিজেই স্বীকার করেছেন যে তাঁর কাছে কেউ চাঁদা দাবি করেনি।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া ঢালাও অভিযোগের আইনি ভিত্তি নেই। ভুক্তভোগী লিখিত মামলা করলে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD