1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ সময়

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁকে থানায় নিয়ে যায় নেত্রকোনা মডেল থানা-পুলিশ। সাদিয়া সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা এবং এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

ধানখেতে কীটনাশক স্প্রে, বিষাক্ত বাষ্পে স্কুলে অসুস্থ ১৬ শিক্ষার্থী

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, কুড়পাড় এলাকার কয়েকজনকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি তিন হাজার টাকা করে নেন সাদিয়া। একপর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে স্থানীয়রা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তথ্যে পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগের সত্যতা এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।

এনসিপির নেত্রকোনা জেলা শাখার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পুরোপুরি অবগত নন। তবে সাদিয়া অভিযোগের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানিয়েছেন, পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগের তথ্য পাওয়া গেছে। পুলিশ বিষয়টি যাচাই করছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD