1. admin@headlinenewsbd.com : Headline News BD :
দিনাজপুরে প্রকাশ্যে নারীর চেইন ছিনতাই, ডিবির অভিযানে গ্রেফতার ২ - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

দিনাজপুরে প্রকাশ্যে নারীর চেইন ছিনতাই, ডিবির অভিযানে গ্রেফতার ২

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময়

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে এসে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ছিনতাই করা স্বর্ণ দিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয়েছে।

মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ

পুলিশ জানায়, গত ২০ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৫১ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানার মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোসংলগ্ন অর্পণা ছাত্রীনিবাসের প্রধান ফটকের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে এসে প্রকাশ্য দিবালোকে এক নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বেলী রানী (২২) বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর অপরাধীদের শনাক্ত, অবস্থান যাচাই এবং ছিনতাই করা স্বর্ণের চেইন উদ্ধারে ছায়াতদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

তদন্তের ধারাবাহিকতায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি দিনাজপুরের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়।

গত ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চিরিরবন্দর থানার কাঁউগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০)কে গ্রেফতার করে ডিবি। তিনি দিনাজপুর কোতোয়ালি থানার ফুলবাড়ী বাসস্ট্যান্ড (নিমনগর) এলাকার মো. শামছুল হকের ছেলে।

পরে গ্রেফতার আজমীর আহমেদ সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত ২টার দিকে বিরামপুর থানা এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাই করা স্বর্ণ দিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয়।

একই অভিযানে ছিনতাইয়ের ঘটনায় সহযোগী মো. রকিবুল ইসলাম রকিব (৩৩)কে গ্রেফতার করা হয়। তিনি বিরামপুর থানার মামুনাবাদ এলাকার মো. আব্দুল মান্নান মির্জার ছেলে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মো. মুন্না (৪০)কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD