1. admin@headlinenewsbd.com : Headline News BD :
অসুস্থ বাবার ওষুধ কিনতে ভ্যান চালাত রেজওয়ান, কৌশলে নিয়ে গেল প্রতারক - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

অসুস্থ বাবার ওষুধ কিনতে ভ্যান চালাত রেজওয়ান, কৌশলে নিয়ে গেল প্রতারক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৬ সময়

অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের খরচ জোগাতে ব্যাটারিচালিত ভ্যান চালাত ১৪ বছর বয়সী রেজওয়ান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের খোদা হাফেজ গেট এলাকায় কৌশলে তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৈয়দপুর, তারাগঞ্জ ও রংপুরসহ উত্তরাঞ্চলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, যাত্রীবেশে এক ব্যক্তি রেজওয়ানের ভ্যানে ওঠে। নির্দিষ্ট স্থানে পৌঁছে কৌশলে তাকে পান বা অন্য কিছু কিনতে দোকানে পাঠায়। রেজওয়ান সরল বিশ্বাসে ভ্যান রেখে দোকানে গেলে ওই ব্যক্তি সেটি নিয়ে পালিয়ে যায়। একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরটি। পথচারীদের ধারণ করা সেই ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

রেজওয়ানের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী বলে পরিবারের দাবি। বাবার চিকিৎসা এবং সংসারের খরচ চালাতে পড়াশোনা ছেড়ে ভ্যান চালানো শুরু করেছিল সে। ঘটনার পর স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান। স্থানীয়ভাবে রেজওয়ানকে নতুন একটি চার্জার ভ্যান কিনে দিতে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হারানো ভ্যানটি উদ্ধারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD