1. admin@headlinenewsbd.com : Headline News BD :
‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট - Headline News BD
টপ নিউজ :
পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আরিফ হোসেন, নোয়াখালী
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬২ সময়

‎নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও অসত্য তথ্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

‎বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

‎রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

‎রিটে আব্দুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা জারির আবেদন করা হয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

‎এর আগে গত জুনে বিএনপি নেতা রাশেদ খানও হান্নান মাসউদের নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য থাকার অভিযোগ তুলে তার এমপি পদ বাতিল হবে কি না, সে প্রশ্ন তুলেছিলেন। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দেন।

‎হলফনামায় মিথ্যা বা অসত্য তথ্য দেওয়ার অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

‎তবে হান্নান মাসউদের বিরুদ্ধে আনা বর্তমান অভিযোগের বিষয়ে আদালতের শুনানি ও পরবর্তী আদেশের ওপরই বিষয়টির আইনগত অবস্থান নির্ভর করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD