1. admin@headlinenewsbd.com : Headline News BD :
চাঁপাইনবাবগঞ্জে জাল নোটের কারখানার সন্ধান, ২ কারিগর গ্রেপ্তার - Headline News BD
টপ নিউজ :
সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা

চাঁপাইনবাবগঞ্জে জাল নোটের কারখানার সন্ধান, ২ কারিগর গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময়

চাঁপাইনবাবগঞ্জ শহরে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৮ আগস্ট) রাতে শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের মুদ্রার ২৫ বান্ডিল জাল নোট জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগানের তিনতলা একটি বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের জাল মুদ্রা ও নোট তৈরির অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করে আসছিলেন।

দীর্ঘদিন ধরে ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলেও জানান র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ। সেখানে বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট তৈরি করা হতো। এই চক্রের মূল হোতাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে র‌্যাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD