1. admin@headlinenewsbd.com : Headline News BD :
শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক - Headline News BD
টপ নিউজ :
সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা

শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ সময়

নাটোরে ৭ বছরের শিশু বায়েজিদের হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য শাকিল ও তার স্ত্রী নাসরিনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নাটোর সদর থানায় মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড় হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকার ভাড়া বাসা থেকে অভিযুক্ত দম্পতিকে আটক করা হয়।

আহত বায়েজিদ নাটোর পুলিশ লাইনস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। সে হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকার ব্যাংকার মাহমুদুল হাসানের ছেলে।

মামলার এজাহার ও পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, অভিযুক্তরা হলেন নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ কনস্টেবল মো. শাকিল (৩৮) এবং তার স্ত্রী মোসা. নাসরিন (৩২)।

এজাহারে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় বাড়িতে ভাড়াটিয়াদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়। পিকনিক চলাকালে অভিযুক্ত দম্পতির মেয়ে ইবনাত (৫) ও বায়েজিদের (৭) মধ্যে ধাক্কাধাক্কি হয়।

পরে বিষয়টি উভয় পরিবারের সদস্যরা মীমাংসা করে দেন। তবে অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাকিল ও তার স্ত্রী বায়েজিদকে ধরে নিয়ে বটি দিয়ে তার আঙুল কেটে দেন।

এতে শিশুটির আঙুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে গুরুতর আ/হত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মামলার পরপরই বৃহস্পতিবার রাতে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD