1. admin@headlinenewsbd.com : Headline News BD :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ: আইজিপি - Headline News BD
টপ নিউজ :
কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ: আইজিপি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৬ সময়
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ: আইজিপি

সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, অপরাধের ধরন বদলে যাচ্ছে। তাই অপরাধ মোকাবিলায় নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেনসিকসহ আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের প্রতিনিয়ত নিজেদের হালনাগাদ রাখতে হবে।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সব ধরনের ভয়ভীতি, অনুরাগ, অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত করতে হবে। একই সঙ্গে সব শ্রেণি-পেশার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

আইজিপি আরও বলেন, কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আচরণ দিয়ে প্রমাণ করতে হবে, পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। স্বচ্ছতা ও জবাবদিহিকে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করেন তিনি। এর আগে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ নারী ও ৪৮১ পুরুষসহ মোট ৫০০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD