1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মোবাইল সাংবাদিকতার নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী - Headline News BD
টপ নিউজ :
কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু

মোবাইল সাংবাদিকতার নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৯ সময়
মোবাইল সাংবাদিকতার নামে অনৈতিক কার্যক্রম সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মুঠোফোনভিত্তিক সাংবাদিকতার নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।

বুধবার ৮ জুলাই জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপিদলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও গণমাধ্যমবান্ধব করতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা এবং মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়ও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে পৃথকভাবে মুঠোফোনভিত্তিক সাংবাদিকদের জন্য সনদ বা অনুমতি ব্যবস্থা চালুর বিষয়ে বর্তমানে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। পরিবর্তিত বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় বিষয়টি ভবিষ্যতে পর্যালোচনা করা যেতে পারে বলেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD