1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বিচারে নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে
টপ নিউজ :
কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু

বিচারে নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে: ডা. জাহেদ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৩ সময়
বিচারে নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে: ডা. জাহেদ

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দলটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ৭ জুলাই সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তাঁর ভাষায়, বিচারিক প্রক্রিয়ায় যদি দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।

তুরাগে সাম্প্রতিক কয়েকটি অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাকে কখনোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। ডা. জাহেদ বলেন, এসব ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা সরকার তদন্ত করবে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে আসা তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখনো আওয়ামী লীগ করেন বা মিছিল করতে আসেন, তাঁদের জীবনও মূল্যবান এবং তাঁরাও রাষ্ট্রের নাগরিক। তাই সবার প্রতি রাষ্ট্রের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে ডা. জাহেদ বলেন, দলটির নৈতিক শক্তি নেই এবং অর্থের জোরে দেশের ভেতরে বড় ধরনের কিছু করার সক্ষমতাও নেই। ভারতে অবস্থান করে দলটির যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সে বিষয়ে ভারত সরকারকে রাষ্ট্রীয় পর্যায়ে আগেও জানানো হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলায় আসামি এবং অনেকে দণ্ডপ্রাপ্ত। তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার নিয়মিত রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ অব্যাহত রেখেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD