1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ছিনতাইকারী ভাড়া করে যাত্রী লুটের অভিযোগ
টপ নিউজ :
পাওনা টাকা আদায়ে করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজের অভিযোগ চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবার জন্য খাবার নিয়ে ছুটে এলো মেয়ে কোটি টাকা লাভের প্রলোভনে ৩০ লাখ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ‘আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না’– স্বরাষ্ট্রমন্ত্রী ভুয়া তদন্ত কর্মকর্তা সেজে টাকা আদায় গ্রেপ্তার ১ ব্যক্তিগত গাড়িচালকের যোগসাজশে মালিকের স্ত্রী-পুত্রকে জিম্মি করে লুট অপরাধী পুলিশের রেহাই নেই, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর

ছিনতাইকারী ভাড়া করে যাত্রী লুটের অভিযোগ, জয়দেবপুরে চার রেল পুলিশ প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৩ সময়
ছিনতাইকারী ভাড়া করে যাত্রী লুটের অভিযোগ, জয়দেবপুরে চার রেল পুলিশ প্রত্যাহার

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পুলিশি ছত্রছায়ায় ছি/নতাই চক্র চালানোর অভিযোগে রেল পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ উঠেছে, পেশাদার ছি/নতাইকারীদের ভাড়া করে ট্রেনযাত্রীদের ব্যাগ, টাকা ও স্বর্ণালংকার লুট করানো হতো। পরে লুট হওয়া মালামাল পুলিশের কাছে জমা দিলে ছি/নতাইকারীদের মা/দক সেবনের জন্য সামান্য টাকা দেওয়া হতো।

অভিযোগ অনুযায়ী, কেউ ধরা পড়লে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরাই তাকে ছাড়িয়ে নিতেন। এভাবে জয়দেবপুর রেলওয়ে এলাকায় যাত্রী হয়রানি, মা/দক কারবার ও অবৈধ মাসোয়ারা আদায়ের একটি চক্র সক্রিয় ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার নিকুলিন চাকমার আদেশে অভিযুক্তদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া চারজন হলেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. কাইয়ুম আলী, উপপরিদর্শক মো. রমীজুল হক, কনস্টেবল মোহাম্মদ হুমায়ুন কবির ও কনস্টেবল মো. মাসুদ রানা। রেলওয়ে পুলিশের এ পদক্ষেপকে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। অভিযোগের পুরো চক্র, জড়িত অন্য ব্যক্তি এবং লুটের ঘটনায় কারা সুবিধা নিয়েছে, তা খতিয়ে দেখা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD