নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানাধীন হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শুভর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা হরি চন্দ্র দাস বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণ আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২
পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে মো. সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১) ও মো. সোহানকে (২৪) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ডিবি জানায়, অনিক ও সুমন শুভকে হত্যার পরিকল্পনা করেন এবং ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে ব্যবহার করে তাঁকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল হত্যাকাণ্ডে অংশ নেয় বলে পুলিশের ভাষ্য।
ডিবি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে। মামলার তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে।