1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মতিঝিলে ডিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার - Headline News BD
টপ নিউজ :
বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার

মতিঝিলে ডিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ সময়

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মুক্তার প্রমানিক ওরফে মোক্তার (২৮) এবং মো. জাহিদুর রহমান (২২)। গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, র‍্যাবের অভিযানে আটক ১

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD