1. admin@headlinenewsbd.com : Headline News BD :
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে গৃহকর্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩ - Headline News BD
টপ নিউজ :
বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ

কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে গৃহকর্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময়

কুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিক পরিচয়ে বাড়িতে অবস্থান নিয়ে ছমিরন খাতুন (৬০) নামে এক গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

বীরগঞ্জের দেবীপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাঁসখেলা

গত ৩ মে সকালে চান্দিনার অলিপুরে নিজ বসতঘর থেকে ছমিরন খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরের কাঠের আলমারি খোলা এবং কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, বাড়িতে অবস্থান করা ধানকাটা শ্রমিকরা নগদ ৭০ হাজার টাকা এবং প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ মোট ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।

এ ঘটনায় নিহতের ছেলে মো. বশির আহাম্মদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা করেন। মামলাটি ৩ মে দায়ের করা হয়, যার নম্বর ০১। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৮০/৩৪ ধারা উল্লেখ করা হয়।

থানা-পুলিশ সাত দিন তদন্ত করার পর মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় ১০ মে পিবিআই কুমিল্লা জেলা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। বর্তমানে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।

পিবিআই জানায়, তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ থেকে ১৫ মে পর্যন্ত চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে শরীফুল ইসলাম শান্তকে (২৭) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু আরাফাত হোসেনকে (১৪) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মো. মাসুম বিল্লা প্রকাশ রবিনকে (৩১) গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, আসামিরা চট্টগ্রামের কর্ণফুলী ফিশারী ঘাটে একসঙ্গে কাজ করতেন। পরে ধানকাটা শ্রমিক পরিচয়ে তারা কুমিল্লায় এসে ছমিরন খাতুনের বাড়িতে অবস্থান নেন।

ঘটনার দিন কাজ না জানা এবং ধান নষ্ট হওয়াকে কেন্দ্র করে রাতে ছমিরন খাতুন ও তাঁর স্বামীর সঙ্গে শ্রমিকদের ঝগড়া হয়। একপর্যায়ে ছমিরন খাতুন ও তাঁর স্বামী একই ঘরের পৃথক দুই কক্ষে ঘুমিয়ে পড়েন। পাশের কক্ষে শ্রমিকরা এবং বাড়ির অন্য ঘরে ছমিরনের ছেলে ও পুত্রবধূ ঘুমিয়ে পড়েন।

পিবিআইয়ের তদন্ত অনুযায়ী, রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে আসামিরা পরিকল্পিতভাবে ছমিরন খাতুনের শয়নকক্ষে প্রবেশ করে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তাঁর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD