1. admin@headlinenewsbd.com : Headline News BD :
দিনাজপুরে সারের কোনো ঘাটতি নেই আবার গোডাউনেও সার নেই- ডা. জাহিদ - Headline News BD
টপ নিউজ :
সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা

দিনাজপুরে সারের কোনো ঘাটতি নেই আবার গোডাউনেও সার নেই- ডা. জাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময়

দিনাজপুরে সারের কোনো ঘাটতি নেই এবং গোডাউনেও সার নেই, এমন পরিস্থিতি হওয়ার কথা নয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কোনো ডিলার যাতে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

‘গণভোটের রায় বানচালের চেষ্টা করলে জনগণের হাতে লালকার্ড আছে’ – আল্লামা মামুনুল হক

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সারের উত্তোলন, মজুদ ও সুষ্ঠু বিপণন নিশ্চিতকরণ বিষয়ে সার ডিলারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার যেন সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, সেটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একই সঙ্গে সার কিনতে গিয়ে কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হন কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে।

তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকের কাছে সঠিক সময়ে প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের প্রয়োজনের সময় সার না পেলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই সারের উত্তোলন থেকে শুরু করে মজুদ এবং কৃষকের কাছে বিপণন পর্যন্ত পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে।

সারের উত্তোলন, মজুদ ও বিপণন ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান মন্ত্রী। কৃষকের স্বার্থ রক্ষায় সার বিতরণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় দিনাজপুর জেলার সার উত্তোলন, মজুদ ও বিপণনের বর্তমান পরিস্থিতি নিয়ে সার ডিলারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের প্রয়োজন অনুযায়ী যথাসময়ে এবং ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার জন্য ডিলারদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, সার ডিলার, কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD