মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে কণা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার
নিহত কণা ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার আল মামুনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।