1. admin@headlinenewsbd.com : Headline News BD :
শিবপুরে পারিবারিক ঘটনায় বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত ছেলে পলাতক - Headline News BD
টপ নিউজ :
বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার

শিবপুরে পারিবারিক ঘটনায় বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত ছেলে পলাতক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময়

নরসিংদীর শিবপুরে বড় ছেলে শাকিল চৌধুরীর ছুরিকাঘাতে বাসেদ চৌধুরী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও আরেক ছেলে আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন বাসেদ চৌধুরী ও তার বড় ছেলে শাকিল চৌধুরী (৩৫)। ভোরে ঘরের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গেলে বাসেদ চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

অভিযোগ রয়েছে, ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করার পর শাকিলকে আটকানোর চেষ্টা করলে সে তার মা সখিনা বেগম ও ছোট ভাই রাসেদ চৌধুরীকেও আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, শাকিল চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল।

ছয় হাজার টাকা নিয়ে বেরিয়ে নিখোঁজ, তিন দিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

এলাকাবাসীর দাবি, গাজীপুরের টঙ্গীতে একটি হত্যাকাণ্ডের মামলায় দীর্ঘদিন কারাভোগের পর প্রায় দুই মাস আগে তিনি জামিনে বা কারাগার থেকে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন।

নিহত বাসেদ চৌধুরী স্থানীয়ভাবে বিভিন্ন গাছগাছালির ওষুধ বিক্রি করতেন। স্বজনদের দাবি, তিনি একজন শান্ত ও ভালো মানুষ ছিলেন।

ঘটনার পর শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD