1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মালয়েশিয়ায় মুরগীর খামারে অভিযান, ৮ বাংলাদেশিসহ ৩৪ অবৈধ অভিবাসী আটক - Headline News BD
টপ নিউজ :
বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার

মালয়েশিয়ায় মুরগীর খামারে অভিযান, ৮ বাংলাদেশিসহ ৩৪ অবৈধ অভিবাসী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬১ সময়
মালয়েশিয়ায় মুরগীর খামারে অ/ভিযান, ৮ বাংলাদেশিসহ ৩৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের জিত্রা এলাকায় একটি মুরগির খামারে বিশেষ অ/ভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশিসহ মোট ৩৪ জন অ/বৈধ অ/ভিবাসীকে আ/টক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৈধ পাসপোর্ট ও অভিবাসন-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নির্ধারিত শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের হেফাজতে নেওয়া হয়। শুক্রবার রাত ১১টায় শুরু হওয়া যৌথ অ/ভিযানে কেদাহ ও পারলিস ইমিগ্রেশন বিভাগ, শ্রম বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ৫৮ জন কর্মকর্তা অংশ নেন।

অ/ভিযানে খামারের দুটি স্থাপনায় তল্লাশি চালিয়ে ৪১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নথিপত্র যাচাই শেষে ৩৪ জনের বৈধ কাগজপত্র না পাওয়ায় তাদের আ/টক করা হয়। আ/টক ব্যক্তিদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে। জাতীয়তা অনুযায়ী তাদের মধ্যে ২৩ জন মিয়ানমারের, ৮ জন বাংলাদেশের এবং ৩ জন ইন্দোনেশিয়ার নাগরিক।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী আ/টক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বৈধ পাসপোর্ট বা অনুমতিপত্র ছাড়া অবস্থান এবং ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম করার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে সবাইকে কেদাহর সিক এলাকার বেলানটিক ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বৈধ পাসপোর্ট, ভিসা ও কাজের অনুমতিপত্র হালনাগাদ রাখার বিষয়ে আবারও সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD