1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার দুই - Headline News BD
টপ নিউজ :
অপরাধী পুলিশের রেহাই নেই, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ

ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার দুই

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৩ সময়
ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার দুই

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলাটি করেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান শিক্ষক মো. বাচ্চু মিয়া। অভিযোগ উঠেছে, তিনি নিজে খাতা মূল্যায়ন না করে নিজ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে খাতা মূল্যায়ন করান। গত ২৩ জুন এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, এক শিক্ষার্থী বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়ন করছে। এ নিয়ে স্থানীয় কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পাবলিক পরীক্ষা আইনে মামলা করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। শিক্ষা বোর্ডের উত্তরপত্র মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ কাজে এমন অনিয়মের অভিযোগে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD