1. admin@headlinenewsbd.com : Headline News BD :
দেশে দুধের চাহিদার তুলনায় ঘাটতি ৬ লাখ ৯৫ হাজার মেট্রিক টন
টপ নিউজ :
অপরাধী পুলিশের রেহাই নেই, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ

দেশে দুধের চাহিদার তুলনায় ঘাটতি ৬ লাখ ৯৫ হাজার মেট্রিক টন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৭ সময়
দেশে দুধের চাহিদার তুলনায় ঘাটতি ৬ লাখ ৯৫ হাজার মেট্রিক টন
ছবি : সংগৃহীত

দেশে বর্তমানে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার মেট্রিক টন। এর বিপরীতে বার্ষিক চাহিদা ১ কোটি ৬২ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। সে হিসাবে দেশে বছরে দুধের ঘাটতি রয়েছে ৬ লাখ ৯৫ হাজার মেট্রিক টন।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, সারা দেশে জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন।

মন্ত্রী আরও বলেন, বিলুপ্ত ও পরিত্যক্ত হাওর-বাঁওড়সহ অন্যান্য জলাশয় সংস্কার করে মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে মৎস্য অধিদপ্তর ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি প্রস্তুত করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD