জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হ/ত্যা, শেখ হাসিনার সঙ্গে ষ/ড়যন্ত্র করে আন্দোলন দ/মন-নি/পীড়নে সহায়তা এবং মানবতাবিরোধী অ/পরাধের তিন অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারা/দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার বেলা দেড়টার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটিতে তাকে দোষী সাব্যস্ত করে প্রতিটি অভিযোগে ১০ বছর করে মোট ৩০ বছরের সাজা দেওয়া হয়। তবে তিনটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে ১০ বছর কারা/দণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে দুটি অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি পাঁচটি অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন। রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
রায়ের পর আদালতে হাসানুল হক ইনু নিজেকে অন্যায়ের শিকার দাবি করেন এবং বিচার নিয়ে আপত্তি জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রপক্ষে প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলামসহ প্রসিকিউশন দল শুনানি করেন। ইনুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন আহসান। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে।