কক্সবাজারের পেকুয়ায় মৎস্য প্রজেক্টে ডা/কাতির চেষ্টার সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে অ/স্ত্র ও গো/লাবারুদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিছাখালী বাহিরের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নেজাম উদ্দিন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের শহিদুল ইসলাম।
স্থানীয়দের ভাষ্য, করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্টে ডা/কাতির উদ্দেশ্যে একদল সশ/স্ত্র ব্যক্তি অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, আটক দুজন কথিত মোক্তার বাহিনীর সহযোগী। তবে বাহিনীর প্রধান হিসেবে অভিযুক্ত মোক্তারসহ অন্যরা পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অ/স্ত্র, দুটি তাজা কার্তুজ, ১৫টি খালি কার্তুজ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অ/স্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গ/ণপিটুনিতে আ/হত হওয়ায় তাদের চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রে/প্তারে পুলিশ কাজ করছে।