1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মাদক-আধিপত্যের সংঘর্ষে স্কুলছাত্র গুলিবিদ্ধ
টপ নিউজ :
ব্যক্তিগত গাড়িচালকের যোগসাজশে মালিকের স্ত্রী-পুত্রকে জিম্মি করে লুট অপরাধী পুলিশের রেহাই নেই, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ…

মাদক-আধিপত্যের সংঘর্ষে স্কুলছাত্র গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৭ সময়
মাদক-আধিপত্যের সংঘর্ষে স্কুলছাত্র গুলিবিদ্ধ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের মধ্যে পড়ে ইথান আহমেদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মা/দক ব্যবসা ও প্রভাব বিস্তার নিয়ে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত থেকে উত্তেজনা বাড়তে থাকে এবং দফায় দফায় সংঘর্ষের পাশাপাশি ককটেল বিস্ফো/রণের ঘটনাও ঘটে। এর প্রতিবাদে এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে মানববন্ধন করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, মানববন্ধনের পর দুপুরে একদল অস্ত্রধারী ব্যক্তি অংশগ্রহণকারীদের লক্ষ্য করে হামলা চালালে আবার সংঘর্ষ ও গুলিবর্ষণ শুরু হয়।

এ সময় স্কুলের টিফিন বিরতিতে বাইরে বের হওয়া ইথান আহমেদের পিঠে গুলি লাগে। আহত ইথানের মা সোনিয়া আক্তার জানান, তার ছেলে শুধু টিফিন খেতে বের হয়েছিল, কোনো ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালাচ্ছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD