1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মাটি খুঁড়ে গ্যারেজে ঢুকে প্রাইভেটকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার - Headline News BD
টপ নিউজ :
বিচার না পাওয়ার অভিযোগে দুই সন্তান নিয়ে গাড়ির নিচে ঝাঁপ সৌদি আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার

মাটি খুঁড়ে গ্যারেজে ঢুকে প্রাইভেটকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৪ সময়

দীর্ঘদিন ধরে গাড়িটির ওপর নজর রাখছিলেন বলে দাবি পিবিআইয়ের। এরপর মাটি খুঁড়ে গর্ত তৈরি করে গ্যারেজে ঢুকে গাড়ির কাচ ভেঙে ডুপ্লিকেট চাবি বের করে নেওয়া হয়। সেই চাবি ব্যবহার করেই টয়োটা প্রাইভেটকারটি নিয়ে পালানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

মানিকগঞ্জে মাটি খুঁড়ে গ্যারেজে প্রবেশ করে একটি টয়োটা প্রাইভেটকার চুরির ঘটনায় মামলা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে ঢাকার ধামরাই থেকে চুরি যাওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল মিয়া (৩৫)। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ সদর থানার পালড়া বাজারে মো. কাউসার আলী রাজিবের গ্যারেজে নিজের টয়োটা প্রাইভেটকারটি নিয়মিত রাখতেন মো. মহসিন মিয়া (২৬)। রাতে গাড়িটি গ্যারেজে রেখে তিনি বাড়িতে চলে যান।

পরদিন সকালে গ্যারেজে এসে দেখেন তালা ভাঙা এবং ভেতরে তাঁর গাড়িটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজ করেও গাড়ির সন্ধান না পেয়ে মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন মহসিন।

মামলাটি দণ্ডবিধির ৩৮০ ও ৪৬১ ধারায় নথিভুক্ত করা হয়। মামলা দায়েরের দিনই পিবিআই মানিকগঞ্জ জেলা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। মামলাটি তদন্ত করছেন পিএসআই (নিঃ) রতন মিয়া।

সিসিটিভি ও প্রযুক্তির সূত্র ধরে ধামরাইয়ে অভিযান

পিবিআই জানায়, তদন্তকারী কর্মকর্তা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন।

এরপর ঢাকার ধামরাই থানার জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া গাড়িসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পিবিআই।

মাটি খুঁড়ে গ্যারেজে ঢোকার অভিযোগ

পিবিআইয়ের তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, মহসিন যে গ্যারেজে নিয়মিত গাড়ি রাখতেন, সেটি রাসেলের বাড়ির পাশেই। পিবিআইয়ের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে মহসিন ও তাঁর গাড়ির ওপর নজর রাখছিলেন এবং একপর্যায়ে গাড়িটি চুরির পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ২০ আগস্ট রাতে মাটি খুঁড়ে গর্ত তৈরি করে গ্যারেজের ভেতরে প্রবেশ করেন বলে রাসেলের বিরুদ্ধে অভিযোগ।

এরপর গাড়ির স্টিয়ারিংয়ের ডান পাশের কাচ ভেঙে ভেতরে রাখা গাড়ির ডুপ্লিকেট চাবি এবং গ্যারেজের চাবি বের করে নেওয়া হয়। পরে একই গর্ত দিয়ে গ্যারেজের বাইরে এসে চাবি দিয়ে গ্যারেজের তালা খুলে গাড়িটি নিয়ে ধামরাইয়ের দিকে চলে যান বলে পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে।

পিবিআই আরও জানিয়েছে, রাসেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। ঘটনার প্রায় দুই মাস আগে তিনি জামিনে কারাগার থেকে বের হন বলেও জানিয়েছে সংস্থাটি।

চুরির ঘটনায় রাসেল ছাড়া আরও কেউ জড়িত ছিলেন কি না এবং চুরি যাওয়া গাড়িটি অন্য কোনো অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD