1. admin@headlinenewsbd.com : Headline News BD :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ সময়

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে বদলির ছাড়পত্র বা টিসি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর গোপালগঞ্জের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে স্কুল ছুটির পর বিভিন্ন শ্রেণির একদল শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে তাঁরা আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’সহ একাধিক রাজনৈতিক স্লোগান দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে জেলা প্রশাসকের নির্দেশনায় বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন নবম শ্রেণির মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি। এ ছাড়া অষ্টম শ্রেণির রেজাউল করীম এবং দশম শ্রেণির সাজিদ কাজীকেও টিসি দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর হক জানান, শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের টিসি দেওয়া হয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানান।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD