1. admin@headlinenewsbd.com : Headline News BD :
হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময়

ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বছরের শেষে বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁদের চুক্তি হয়েছে এবং কয়েক মাস আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ট্রাম্প বলেন, ইসরায়েল এখন আর মার্কিন আর্থিক সহায়তার প্রয়োজন অনুভব করে না। তাঁর ভাষায়, “তারা এটা চায় না। ইসরায়েল আমাদের নম্বর ওয়ান। আমরা অন্য যেকোনো দেশের চেয়ে তাদের বেশি দিই। কিন্তু তারা আর এটার প্রয়োজন রাখে না। ইসরায়েল এখন খুবই সমৃদ্ধ দেশ।” তিনি আরও জানান, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করবে এবং দেশটি মার্কিন অস্ত্র কিনতে পারবে। ট্রাম্পের মতে, ইসরায়েলকে দেওয়া এই সহায়তা বামপন্থী ও ডেমোক্র্যাটদের কাছে রাজনৈতিক সমালোচনার বিষয় হয়ে উঠেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা সহায়তা চুক্তির আওতায় বছরে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়া হয়। এই চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা। তবে ট্রাম্পের ঘোষণায় কোন নির্দিষ্ট তহবিল বন্ধ হবে এবং সিদ্ধান্তটি কীভাবে কার্যকর করা হবে, তা স্পষ্ট করা হয়নি।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিছু ইসরায়েলি সূত্র ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে। এর আগে নেতানিয়াহু মার্কিন আর্থিক সহায়তা ধাপে ধাপে শূন্যে নামিয়ে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD