1. admin@headlinenewsbd.com : Headline News BD :
স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৩ সময়

নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী

জেলা গোয়েন্দা ও পুলিশ সূত্রের দাবি, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজির কাছে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগনির আপত্তিকর ভিডিও তৈরি করতেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের আরও দাবি, এসব ভিডিও অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করা হতো। তাঁর ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি গিয়াস উদ্দিনের পরিবার মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় বাসা বদল করে। সেখানে মঞ্জুর মোর্শেদ লিটন নামে এক ব্যক্তির নবনির্মিত ভবনে ওঠেন তাঁরা।

গোপন তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল তাঁদের মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানিয়েছেন, ওই বাসা থেকে পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD