1. admin@headlinenewsbd.com : Headline News BD :
খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২০ সময়

দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভার বিকাশ ও সুস্থ বিনোদনের ক্ষেত্রকে আরও সুদৃঢ় করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে চারটায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে

উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়াম চত্বর হাজারো শিশু-কিশোর, ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফেস্টুন উন্মোচন করে প্রতিযোগিতার দ্বিতীয় আসরের শুভ সূচনা করেন।

এর আগে প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সফরসূচির শুরুতে প্রধানমন্ত্রী মোংলা বন্দর পরিদর্শন করে এর কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। এরপর তিনি ঐতিহাসিক বাগেরহাট জেলায় অবস্থিত হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

মাজার জিয়ারত শেষে সড়কপথে কাটাখালী ও কুদির বটতলা হয়ে তিনি খুলনা সার্কিট হাউজে এসে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত বিরতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্জের সাথে কুশল বিনিময় শেষে তিনি সরাসরি খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং মেধা অন্বেষণে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিশু-কিশোররা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD