1. admin@headlinenewsbd.com : Headline News BD :
সালিশে ডেকে আপন ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখমের অভিযোগ - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

সালিশে ডেকে আপন ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময়

বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি-জমা ও প্রায় ৩০ মণ ধান বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে সালিশ বৈঠকে ডেকে আপন ভাই ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আপন ভাই ও তাঁর লোকজনের বিরুদ্ধে।

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

ঘটনাটি ঘটেছে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট বাদুরা গ্রামে। আহতরা হলেন ওই গ্রামের আবদুর রশিদ হাওলাদার এবং তাঁর দুই ছেলে মো. আল-আমিন ও মো. রবিউল ইসলাম। বর্তমানে তারা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আল-আমিনের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের অভিযোগ, প্রায় ৩০ মণ ধান বিক্রিকে কেন্দ্র করে ধান ব্যবসায়ী আবজালের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আবদুর রশিদ হাওলাদারের সঙ্গে তাঁর ভাই আব্দুল লতিফের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আবদুর রশিদকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরবর্তীতে বাবাকে মারধরের কারণ জানতে তাঁর দুই ছেলে আল-আমিন ও রবিউল ইসলাম চাচা আব্দুল লতিফের কাছে গেলে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

পরিবারের দাবি, সালিশ চলাকালে আব্দুল লতিফের নির্দেশে তাঁর শ্যালকের ছেলে তারেকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় আবদুর রশিদ হাওলাদার ও তাঁর দুই ছেলে আল-আমিন ও রবিউল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

আহত আল-আমিন অভিযোগ করে বলেন, প্রথমে তাঁর বাবাকে মারধর করা হয়। বিষয়টি জানতে গেলে চাচার সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে সালিশে বসার পর কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তাঁর মাথায় আঘাত করা হয়েছে এবং চারটি সেলাই লেগেছে বলেও তিনি জানান।

আহত রবিউল ইসলাম বলেন, জমি-জমা নিয়ে চাচার সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগেও কয়েকবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। সর্বশেষ ধান বিক্রিকে কেন্দ্র করে বিরোধের পর সালিশ বসানো হলেও সেখানেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় তাদের গালিগালাজ করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে আব্দুল লতিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মারামারির বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD