1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ফিলিস্তিনি গ্রামে অবরোধ নিয়ে বেকায়দয় নেতানিয়াহু - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ফিলিস্তিনি গ্রামে অবরোধ নিয়ে বেকায়দয় নেতানিয়াহু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৭ সময়
ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধ : নেতানিয়াহুকে নিন্দার চাপ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র চাইছে, অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের আরোপ করা অবরোধের প্রকাশ্য নিন্দা করুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনটি ফিলিস্তিনি বাড়ি অবরুদ্ধ করে রেখেছেন বসতি স্থাপনকারীরা। বৃহস্পতিবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অবরোধকারী বসতি স্থাপনকারীদের ‘ইসরায়েলি সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, অবরুদ্ধ বাড়িগুলোর একটি ফিলিস্তিনি-আমেরিকানের হওয়া জানতে পেরে ওয়াশিংটন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়। অবরোধের কারণে অন্তত ১৫ ফিলিস্তিনি, যাদের মধ্যে দুই শিশু, পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় বাড়িতে আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার বিদেশি ও ইসরায়েলি কর্মীরা খাদ্য, বোতলজাত পানি ও টিনজাত খাবার নিয়ে সহায়তা করতে গেলে ইসরায়েলি সেনারা তা সরাসরি বাড়িতে পৌঁছাতে দেয়নি। পরে সেনাদের তত্ত্বাবধানে আটকে থাকা বাসিন্দাদের কাছে সহায়তা পৌঁছানো হয়।

কুসরার আশপাশে বসতি স্থাপনকারীরা জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অধিকারকর্মীদের অভিযোগ। স্থানীয়দের ভাষ্য, অবরোধ শুরুর আগে তারা বাড়িগুলোর বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে এবং সড়ক বন্ধ করে দেয়। শুক্রবার বসতি স্থাপনকারীরা নতুন একটি তাঁবু স্থাপন করলে ইসরায়েলি সেনারা সেটি সরিয়ে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে তাঁবুটি সরানো হয়েছে। তবে নেতানিয়াহু এখনো কুসরার অবরোধ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD