ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত খুঁজে পাচ্ছেন না জেলেনস্কি
প্রতিবেদকের নাম
আপডেটের সময় :
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
৩৯
সময়
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে সংকটে পড়েছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক সামলানোর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে প্রভাবশালী ও যোগ্য প্রার্থীদের অনেকেই অনাগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির সাবেক দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও চার আইনপ্রণেতা। আগের রাষ্ট্রদূত ওলহা স্তেফানিশিনাকে ৩ আগস্ট দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর পদটি শূন্য হয়। জেলেনস্কি সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে রাষ্ট্রদূত করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ইউক্রেনের বিরোধী আইনপ্রণেতা ইভান্না ক্লিমপুশ-সিন্তসাদজে বলেন, যোগ্য ব্যক্তিরা আশঙ্কা করছেন, প্রয়োজনীয় পরিবেশ ও প্রেসিডেন্টের আস্থা ছাড়া ওয়াশিংটনে দায়িত্ব পালন করা কঠিন হবে। সাবেক এক ইউক্রেনীয় কূটনীতিকও বলেন, রাষ্ট্রদূত হতে আগ্রহী ব্যক্তি থাকলেও দায়িত্বটির জন্য যথেষ্ট যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। এদিকে রাষ্ট্রদূত নিয়োগের জটিলতা জেলেনস্কির চলমান সরকার পুনর্গঠন নিয়েও প্রশ্ন বাড়িয়েছে। জরিপ অনুযায়ী, ৫৫ শতাংশের বেশি ইউক্রেনীয় মনে করেন, দেশটি ভুল পথে এগোচ্ছে।
ওয়াশিংটনে রাষ্ট্রদূতের পদটি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়া, অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়া এবং সম্ভাব্য শান্তি আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নীতিতে দ্রুত পরিবর্তনের কারণে নতুন রাষ্ট্রদূতকে একই সঙ্গে প্রেসিডেন্ট, প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে কার্যকর যোগাযোগ রাখতে হবে। বিরোধী আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ইউর্চিশিনের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জেলেনস্কি নতুন রাষ্ট্রদূত নিয়োগ নাও দিতে পারেন।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।