1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মেয়ের সাফল্যে উচ্ছ্বাসিত বাবা-মা - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

মেয়ের সাফল্যে উচ্ছ্বাসিত বাবা-মা

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ সময়

কাবাডি মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালীগঞ্জের শিক্ষার্থী জারিন তাসনিম। জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করে এই সাফল্য অর্জন করে সে।

মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থী জারিন তাসনিম ২০২৬ সালের জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে অংশ নেয়। ঢাকা শাহ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সে নিজের দক্ষতার পরিচয় দেয়।

গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

প্রতিযোগিতার বিভিন্ন ধাপে ভালো পারফরম্যান্সের মাধ্যমে জারিন তাসনিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তার ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে শাহ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদপত্র তুলে দেন।

জারিনের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও শিক্ষকেরা তার অর্জনে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।

জারিন তাসনিম জানায়, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া তার জন্য আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতে আরও কঠোর অনুশীলনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে ভালো করার ইচ্ছা রয়েছে তার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD