1. admin@headlinenewsbd.com : Headline News BD :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, বাড়ছে উত্তেজনা - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, বাড়ছে উত্তেজনা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৯ সময়

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী লারাক দ্বীপে দুটি লঞ্চারে হামলা চালানোর পর উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ওই হামলায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। একই সঙ্গে তারা দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কৌশলগত এই জলপথে ‘তাৎক্ষণিক হুমকি তৈরি করা মাইন স্থাপনকারী বাহিনীর’ বিরুদ্ধে তারা ‘সীমিত ও নির্ভুল অভিযান’ পরিচালনা করেছে। পরে ইরান দাবি করে, তারা জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ভোরে তারা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে হামলার জবাব দেবে। তিনি বলেন, আগ্রাসনকারীদের বিরুদ্ধে ইরান ‘দৃঢ় প্রতিক্রিয়া’ জানাবে।

হরমুজ প্রণালিকে ঘিরে নতুন এই উত্তেজনা বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। লারাক দ্বীপটি ইরানের বন্দর আব্বাস ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত। চলমান সংঘাত ছয় মাসের বেশি সময় পার করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক হামলা চালানোর পর তেহরান ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোর ওপর হামলা চালায় এবং কার্যত হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হতো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD