1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মুক্তির আগেই গিনেস রেকর্ড গড়ল অল্লু অর্জুনের ‘রাকা’ - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

মুক্তির আগেই গিনেস রেকর্ড গড়ল অল্লু অর্জুনের ‘রাকা’

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ সময়
মুক্তির আগেই গিনেস রেকর্ড গড়ল অল্লু অর্জুনের ‘রাকা’

মুক্তির আগেই প্রযুক্তিগত সাফল্যে বিশ্ব রেকর্ড গড়েছে অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘রাকা’। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার ফিল্মিং সম্পন্ন হয়েছে ছবিটির সেটে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে অ্যাটলি ও অল্লু অর্জুনের এই ছবির।

মেসিকেই সর্বকালের সেরা বললেন লামিনে ইয়ামাল

এর আগে বিশ্বের বিভিন্ন নামকরা চলচ্চিত্র স্টুডিওতে একসঙ্গে দুই থেকে তিনজন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার শুটিং করা হয়েছে। তবে ৩৭ জন শিল্পীকে একসঙ্গে নিয়ে এমন প্রযুক্তিগত চ্যালেঞ্জ নেওয়া হয়নি। এই কাজের জন্য পরিচালক অ্যাটলি হায়দরাবাদে নিজস্ব মোশন ক্যাপচার স্টুডিও তৈরি করেছেন। লস অ্যাঞ্জেলেসের লোলা ভিএফএক্সের একটি বড় প্রযুক্তিবিদ দল এ কাজে যুক্ত হয়েছে। ছবিটির বিশেষ দৃশ্য ও ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানা গেছে। সব মিলিয়ে ছবিটির বাজেট প্রায় ৮০০ কোটি টাকা।

‘রাকা’র সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে আছেন জি কে বিষ্ণু। প্রস্থেটিক মেকআপ শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সঙ্গে কাজ করা কার্লটন কোলম্যান। ছবির গল্পে একই পরিবারের বংশতালিকার চার প্রজন্মের চার চরিত্রকে একই সময়ের পরিসরে দেখানো হবে, আর চারটি চরিত্রেই অভিনয় করবেন অল্লু অর্জুন। ইলিউশন ও রহস্যনির্ভর এই সাইফাই অ্যাকশন-ফ্যান্টাসি ছবিটি অল্লুর ক্যারিয়ারের ২২তম এবং অ্যাটলির ষষ্ঠ সিনেমা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD