1. admin@headlinenewsbd.com : Headline News BD :
প্রিয় শিক্ষককে বদলি, প্রতিবাদে নতুন কর্মস্থলে ছুটল শিক্ষার্থীদের মিছিল - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

প্রিয় শিক্ষককে বদলি, প্রতিবাদে নতুন কর্মস্থলে ছুটল শিক্ষার্থীদের মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময়

শিক্ষক বদলি নিয়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল, ছুটির আবেদন ঘিরে বিরোধের বিষয়ও সামনে এসেছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা আক্তারকে প্রেষণে অন্য বিদ্যালয়ে বদলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনের পর তারা মিছিল নিয়ে আফসানা আক্তারের নতুন কর্মস্থল ছাতিয়াইন ইউনিয়নের মনিপুর এস এম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান।

হাসপাতালে রোগী মেঝেতে, কেবিনের রাজস্ব কোথায় যাচ্ছে?

সেখানে গিয়ে শিক্ষককে আগের বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। এ সময় দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানান। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, আফসানা আক্তার বিদ্যালয়ের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এবং তাকে বদলি করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।

এদিকে শিক্ষক বদলির পেছনে ছুটির আবেদন নিয়ে প্রধান শিক্ষক মো. ফাইজুল্লাহর সঙ্গে বিরোধের বিষয়টি সামনে এসেছে। আফসানা আক্তারের অভিযোগ, ছুটির আবেদন অনুমোদন না করে তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। তবে প্রধান শিক্ষক দাবি করেন, তিনি নিয়ম অনুযায়ী বিষয়টি জানিয়েছেন এবং পরে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন জানান, বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট ও সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায় আফসানা আক্তারকে তার সম্মতিতে প্রেষণে বদলি করা হয়েছে। তিনি আরও জানান, হট্টগোলের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD