1. admin@headlinenewsbd.com : Headline News BD :
‘সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হব না’ –আইজিপি - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

‘সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হব না’ –আইজিপি

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫২ সময়

সরকার অনুমোদন দিলে এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বারবার চুরি হওয়ার জেরে বিএনপি সরকারকে সমালোচনার অভিযোগে নারী উদ্যোক্তা গ্রেপ্তার

আইজিপি বলেন, সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস নিশ্চিত করতে পুলিশের প্রয়োজন রয়েছে। পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘লাঠিপেটা করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট, আবার নীরব থাকলে বলা হয় দুর্বল।’

স্বাধীনতা থাকার অর্থ যা খুশি করা নয় উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ঘটনার জন্য পুলিশের ওপর অযথা দায় চাপানোর প্রবণতার সমালোচনা করেন।

পাড়া-মহল্লায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি জানান, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে গত দুই মাসে বিভিন্ন অভিযোগে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে রাজনৈতিক উল্লেখ করে আইজিপি বলেন, দেশে কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি গুজবে কান না দিয়ে তথ্য যাচাইয়ের আহ্বান জানান।

দেশের শান্তি, শৃঙ্খলা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে জনগণের সার্বিক সহযোগিতাও কামনা করেন পুলিশপ্রধান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD