1. admin@headlinenewsbd.com : Headline News BD :
আগ্রায় সেলফি তোলার ছলে সেতু থেকে শিশুকন্যাকে নদীতে ফেলে দিলেন বাবা - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

আগ্রায় সেলফি তোলার ছলে সেতু থেকে শিশুকন্যাকে নদীতে ফেলে দিলেন বাবা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময়

ভারতের আগ্রায় নিজের এক বছরের মেয়েকে সেতু থেকে যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে, এরপর তিনি স্ত্রীকেও নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটে আগ্রার সিকান্দারা থানার আওতাধীন আকবরা যমুনা সেতুতে। অভিযুক্ত রিঙ্কু ও তার স্ত্রী লক্ষ্মী তাদের এক বছরের শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে আগ্রা শহরের দিকে যাওয়ার পথে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এ সময় মেয়েকে নিয়ে সেলফি তোলার কথা বলে সেতুর ওপর মোটরসাইকেল থামান রিঙ্কু।

স্ত্রী লক্ষ্মীর ভাষ্য অনুযায়ী, সেতুর রেলিংয়ের কাছে গিয়ে শিশুটিকে কোলে নিয়ে একটি ছবি তোলার পর রিঙ্কু তাকে নদীতে ফেলে দেন। মেয়েকে বাঁচাতে ছুটে গেলে লক্ষ্মীকেও সেতু থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন রিঙ্কু বলে অভিযোগ তার। লক্ষ্মীর চিৎকারে পথচারীরা জড়ো হলে পুরো ঘটনা জানার পর তারা রিঙ্কুকে ধরে মার/ধর করে পরে পুলিশের হাতে তুলে দেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লক্ষ্মীর অভিযোগের ভিত্তিতে শিশুটিকে উদ্ধারে যমুনা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছেন প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) বাহিনীর ডুবুরিরা, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় সিকান্দারা থানায় মামলা দায়ের হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD