1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ভ্যাট রিটার্ন জমার সময়সীমা আবারও পরিবর্তন করছে সরকার - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ভ্যাট রিটার্ন জমার সময়সীমা আবারও পরিবর্তন করছে সরকার

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ সময়
ভ্যাট রিটার্ন জমার সময়সীমা আবারও পরিবর্তন করছে সরকার

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মে আবারও পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের পরিবর্তে প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যেই ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের জন্য খসড়াটি উপস্থাপন করা হয়।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার অভিযোগে গ্রেপ্তার ৭

সংশোধনের ফলে প্রতি তিন কর মেয়াদ শেষে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান বাতিল করে প্রতিটি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলের আগের নিয়ম পুনর্বহাল হবে। ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষে সর্বোচ্চ ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। সরকারের মতে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়াকে আরও গতিশীল করতেই এ পরিবর্তন আনা হচ্ছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD