1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বাড়তে পারে মোবাইল ফোনের দাম - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৮ সময়
বাড়তে পারে মোবাইল ফোনের দাম

দেশের বাজারে আমদানিকৃত স্মার্টফোনের দাম আগামী ১ জুলাই থেকে বাড়তে পারে। কারণ, মোবাইল ফোন আমদানিতে দেওয়া সরকারের সাময়িক শুল্ক-সুবিধার মেয়াদ ৩০ জুন শেষ হচ্ছে। নতুন করে এ সুবিধা বহাল না থাকলে আমদানি পর্যায়ে করভার বেড়ে যাবে, যার প্রভাব পড়বে খুচরা বাজারে।

চলতি বছরের জানুয়ারিতে সরকার আমদানিকৃত সম্পূর্ণ তৈরি মোবাইল ফোনের কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনে। এতে ভ্যাট, অগ্রিম আয়কর ও অন্যান্য করসহ মোট করভার কমে ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে আসে। তবে এ সুবিধা ছিল ৩০ জুন পর্যন্ত।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) দাবি, শুল্ক-সুবিধার মেয়াদ আর না বাড়ানো হলে আমদানিকৃত মোবাইল ফোনের ওপর মোট করভার বেড়ে ৬৪ দশমিক ২৫ শতাংশে পৌঁছাবে। এর ফলে বাজারে আমদানি করা স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

খাতসংশ্লিষ্টদের মতে, কর বৃদ্ধির প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়বে। ফলে নতুন স্মার্টফোন কিনতে গ্রাহকদের আগের তুলনায় কয়েক হাজার টাকা বেশি খরচ করতে হতে পারে।

এমআইওবি ইতোমধ্যে শুল্ক-সুবিধার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে চিঠি দিয়েছে। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে আগামী কয়েক দিনের সরকারি সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে মোবাইল ফোনের বাজার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, শুল্ক-সুবিধা বহাল না থাকলে করের বাড়তি চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই এসে পড়বে। এতে আমদানিকৃত স্মার্টফোনের দাম আরও বেড়ে যেতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD