1. admin@headlinenewsbd.com : Headline News BD :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের শার্শা যুবদল নেতা শহীদকে অব্যাহতি - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের শার্শা যুবদল নেতা শহীদকে অব্যাহতি

মনির হোসেন, যশোর
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময়

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্র থেকে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD