1. admin@headlinenewsbd.com : Headline News BD :
কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ সময়

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দরিয়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন আহত হয়েছেন।

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন পরিবহনের বাসটি এ দুর্ঘটনার শিকার হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাসটি চান্দিনার দরিয়াপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের আটজন যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান এবং পুলিশকে খবর দেন।

এসআই আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD