1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ঘুষ নেওয়ার অভিযোগে কালুখালী ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা বদলি - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ঘুষ নেওয়ার অভিযোগে কালুখালী ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা বদলি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ সময়

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

যশোরে প্রবাসী স্বামীকে বশীকরণ করতে গিয়ে টাকা স্বর্ণালঙ্কার খোয়ালো গৃহবধু

আদেশে জনস্বার্থে বদলির সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। আফরোজা চৌধুরীকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১০ সেপ্টেম্বর অপরাহ্নে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

এর আগে গত ৪ আগস্ট কালুখালী ইউএনও কার্যালয়ে আফরোজা চৌধুরীর টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে নিজ কক্ষে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে ব্যাগে রাখতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং ঘটনা তদন্ত করে। পরে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়। সেই প্রতিবেদন পর্যালোচনার পর বদলির আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD