1. admin@headlinenewsbd.com : Headline News BD :
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে, শিশুসহ আহত ৮ - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে, শিশুসহ আহত ৮

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ সময়

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় জামালগঞ্জগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও তিনজন শিশু রয়েছে।

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে তুলে নেওয়ার অভিযোগে তিনজন গ্রেপ্তার

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রো-হ-৭১-৪০৩২ নম্বরের অ্যাম্বুলেন্সটি সদরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।

ফায়ার সার্ভিস সকাল ৬টা ৫৮ মিনিটে দুর্ঘটনার খবর পায়। দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট সকাল ৭টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সকাল সাড়ে ৭টার মধ্যে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উদ্ধার কার্যক্রম শেষে সকাল ৭টা ৫৮ মিনিটে ইউনিটটি স্টেশনে ফিরে যায়।

আহতরা হলেন হেলাল উদ্দিন (৪২), সাদিয়া (১৫), আনিসা (১০), আবু সুফিয়ান (১৩), আরিফুল ইসলাম (১৯), হেনা (৩৫), ইমন হোসেন শেখ (২৬) ও মো. রনক হাসান বিজয় (২১)। রনক হাসান বিজয়ের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যে ইমন হোসেন শেখ ও রনক হাসান বিজয়ের নামের সঙ্গে চালক পরিচয় উল্লেখ রয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর কথা উল্লেখ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD