যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন ও বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি জানায়, অভিযানে ১৩৮ পিস ভারতীয় শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, সাড়ে ৪ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট এবং ৪২৭টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
খুলনায় বিএনপির শোডাউনে হামলার অভিযোগ, আহত ৭
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।