1. admin@headlinenewsbd.com : Headline News BD :
চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যের নতুন কমিটি গঠন - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৮ সময়
চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রামে ঐতিহ্যবাহী কবিগান ও লোকসংস্কৃতির বিকাশে কাজ করা চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৮ জুন) নগরীর চকবাজারের ফুলতলা এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবিয়াল কংসরাজ দত্ত। সঞ্চালনা করেন কবিয়াল রবিশঙ্কর দে রুবেল। এতে প্রধান অতিথি ছিলেন কবিয়াল আব্দুল আজিজ সরকার এবং প্রধান আলোচক ছিলেন কবিয়াল শ্যামল শীল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বিষ্ণুপদ সরকার, পৃষ্ঠপোষক মো. মন্নান ভূঁইয়া ও ড. রাজ কুমার আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রদীপ রুদ্র। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন দিলীপ সরকার, নিরঞ্জন ঘোষ, জাহেদ সরকার, বিকাশ দত্ত, মাধবী ভট্টাচার্য্য, কমল বসাক, শিমন বসাক, সুমন দেবনাথ, আশুতোষ চক্রবর্তী রাম, উত্তম বাইন, রণতোষ নমঃ, বিজয় দেবনাথ, সমীর বাইন, স্বরূপ দত্ত, টিপু আচার্য্য, নির্মল দাশ, বিমল দাশসহ সমিতির অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কবিয়াল কংসরাজ দত্তকে সভাপতি, কবিয়াল জে. কে. শর্ম্মাকে সাধারণ সম্পাদক, নিরঞ্জন ঘোষকে কোষাধ্যক্ষ এবং জাহেদ সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কবিগান, লোকসংস্কৃতি ও কবিয়ালদের সৃজনশীল কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD