1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বারবার চুরি হওয়ার জেরে বিএনপি সরকারকে সমালোচনার অভিযোগে নারী উদ্যোক্তা গ্রেপ্তার - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

বারবার চুরি হওয়ার জেরে বিএনপি সরকারকে সমালোচনার অভিযোগে নারী উদ্যোক্তা গ্রেপ্তার

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪১ সময়

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে নারী উদ্যোক্তা সাথী আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাত আটটার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।

সাথী আক্তার ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’ ও ‘সাথী মেকওভার’-এর মালিক। রোববার দুপুরে নিজের ‘সাথী মেকওভার’ ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

পিকআপের গোপন চেম্বারে ৫৬০ বোতল মাদক, চালক গ্রেপ্তার

তাঁর দাবি, সম্প্রতি দুটি শোরুম, আশপাশের কয়েকটি দোকান এবং বাসা থেকে বিদ্যুতের তার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তারসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশের একপর্যায়ে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

ফেসবুক লাইভটি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা খাদিজা প্যালেস মার্কেটে তাঁর প্রতিষ্ঠানে গিয়ে মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কথাকাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়।

বিউটি পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়দের হাতে আটক সাথী আক্তারকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD